1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে পানিতে ডুবে আপন দুই বোনসহ একই দিনে ৩ জন নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে পানিতে ডুবে আপন দুই বোনসহ একই দিনে ৩ জন নিহত

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৩২৭ বার পঠিত

 

দৈনিক কুমিল্লা  ।।

কুমিল্লার মুরাদনগরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টায় উপজেলার গুঞ্জর গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সামিয়া (১৩) ও সামিবা (৭) গুঞ্জর গ্রামের রাজমিস্ত্রী সোহেল মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে ড্রেজারের গর্তে পড়ে হাবুডু খাচ্ছিল ছোট দুই বোন। তাদের উদ্ধার করতে পানিতে ঝাপিয়ে পড়েন বড় বোন সামিয়া (১৩)। এসময় চার বছরের ছোট বোনটিকে সে উদ্ধার করে মেঝ বোন সামিবাকে উদ্ধার করতে যান। গর্তের গভীরে পড়ে যাওয়ায় মেঝ বোনকে নিয়ে পানিতে তলিয়ে যায় সামিবা। ওই দিকে বাচ্চাদের মা দুপুরের খাবার খাওয়ার জন্য ওদের খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে পানিতে ভেসে উঠে। তাদের মায়ের আত্ম চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে বাচ্চা দুটিকে উদ্ধার করে দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন।

নিহত দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
অপরদিকে একই দিনে মুরাদনগর উপজেলার পাঁচকিত্তায় পুকুরে গোসল করতে গিয়ে রিয়া (২০) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে।

এবিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহববুল হক বলেন, পানিতে ডুবে পাঁচকিত্তায় রিয়া নামে একজন মানসিক ভারসাম্যহীন মহিলার মৃত্যু হয়েছে। গুঞ্জরের সংবাদটি মাত্র শুনলাম। বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD