1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা আদর্শ সদরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা আদর্শ সদরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৩৩০ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা আদর্শ সদর উপজেলার শালধর এলাকায় পানিতে ডুবে দুই শিশু ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। নিহত মোঃ সামিউল (৪) শালধর এলাকার মফিজ মিয়ার ছেলে এবং মোঃ ওমর (৫) মজিদ মিয়ার ছেলে। মারা যাওয়া দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই।
স্থানীয়রা জানান, মফিজ ও মজিদ মিয়া আপন ভাই। তাদের দুই ভাইয়ের প্রতিজনের এক ছেলে এক মেয়ে। তার মধ্যে সামিউল ও ওমর কাছাকাছি বয়সের। তারা এক সাথে খেলাধুলা করতো। বৃহস্পতিবার বাড়ির অদূরে পুকুরপাড়ে দুজনে খেলা করছিলো। ধারণা করা হচ্ছে, এ সময় দুইজনে পানিতে পড়ে তলিয়ে যায়। এদিকে দীর্ঘ সময় দুজনকে খুঁজে না পেয়ে বাড়ির লোকজন দেখে পুকুরে শিশু দুটির মরদেহ ভাসছে।
কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, সন্তান হারিয়ে পাগলপ্রায় পরিবারের লোকজন। বিকেলে পাশাপাশি দুই ভাইকে দাফন করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD