1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে পলিথিন ব্যাগ বন্ধে সচেতনতামূলক প্রচারণা ও নেট ব্যাগ বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে পলিথিন ব্যাগ বন্ধে সচেতনতামূলক প্রচারণা ও নেট ব্যাগ বিতরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২৯২ বার পঠিত

মোঃ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা 
নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগ বন্ধে পরিচালিত অভিযানের অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগর উপজেলায় সচেতনতামূলক প্রচারণা চালানোর পাশাপাশি পরিবেশ বান্ধব নেট ব্যাগ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মুরাদনগর উপজেলা সদর বাজারের দোকানগুলোতে সচেতনতামূলক নেট ব্যাগ বিতরণ এবং পলিথিন বিরোধী সচেতনতামূলক প্রচারণা চালায় মুরাদনগর উপজেলা প্রশাসন।
প্রচারণা চালানোর সময় সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের হাতে পরিবেশ বান্ধব নেট ব্যাগ দিয়ে নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগের ক্ষতিকর বিষয় সম্পর্কে অবহিত করেন। এ সময় নিষিদ্ধ এ ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয় তুলে ধরে আইনগত বিষয়েও ধারণা দেন।
নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে পরিচালিত পলিথিন বিরোধী সচেতনতামূলক প্রচারণা ও নেট ব্যাগ বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা কৃষি অফিসার পাভেল খাঁন পাপ্পু, সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা ডেভলাপমেন্ট ফ্যাসিলেটর কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD