1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তিতাসে কাভার্ড ভ্যানের ধাক্বায় ট্রলির চালক নিহত, আহত ১ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

তিতাসে কাভার্ড ভ্যানের ধাক্বায় ট্রলির চালক নিহত, আহত ১

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৪৩৯ বার পঠিত

শামীম রায়হান, স্টাফ রিপোর্টার, দাউদকান্দি॥

কুমিল্লার তিতাসে বেপরোয়া কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রলি চালক পারভেজ হোসেন (২০) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আক্তার হোসেন (৪০) নামে আরো একজন।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুর ১২ টায় উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকায় গৌরিপুর-হোমনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ হোসেন দড়িকান্দি গ্রামের আমির হোসেনের ছেলে ও আহত আক্তার হোসেন একই গ্রামের মৃত নান্ডু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে আসা হোমনামুখী একটি কাভার্ডভ্যান তিতাস উপজেলার দড়িকান্দি পাওয়ার হাউজ এর সামনে বালু ভর্তি ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলির চালক পারভেজ হোসেন ছিটকে মাটিতে পড়ে যায়। এসময় ট্রলিতে থাকা হেলপার আক্তার হোসেন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক পারভেজ হোসেনকে মৃত ঘোষনা করলে ও আহত আক্তার হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস বলেন, ট্রলির চালক পারভেজের মরদেহ উদ্ধার করা হয়েছে।এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD