1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা- ২০২৪ ’অনুষ্ঠিত - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা- ২০২৪ ’অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৭২৯ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক
কিশোরকন্ঠ পাঠক ফোরাম কুমিল্লা মহানগরের উদ্যোগে কুমিল্লার জনপ্রিয় মেধা বৃত্তি ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১লা নভেম্বর) কুমিল্লা শহরের তিনটি স্বনামধন্য প্রতিষ্ঠান কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং কুমিল্লা হাই স্কুল কেন্দ্রে উক্ত মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর ৩ হাজার অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শুক্রবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা। আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ এ বৃত্তি পরিক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ পাঠক ফোরামের প্রশংসা করেন। অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের আরও আয়োজন বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।
মেধাবৃত্তি শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম কেন্দ্রীয় আহবায়ক সিদ্দিক আহমদ ও কিশোরকন্ঠ পাঠক ফোরাম কুমিল্লা মহানগরের চেয়ারম্যান মু. নোমান হোসেন নয়ন, ভাইস চেয়ারম্যান হাসান আহমেদ। মেধাবৃত্তি পরীক্ষায় আরো উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম কুমিল্লা মহানগরের পরিচালক ডা. কাজী আকিব আব্দুল্লাহ, নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন জারিফ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD