1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ইমাম আহমদ রেযার বিষ্ময়কর গবেষণা মুসলিম জাতির জন্য আশির্বাদ-কনফারেন্সে বক্তারা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ইমাম আহমদ রেযার বিষ্ময়কর গবেষণা মুসলিম জাতির জন্য আশির্বাদ-কনফারেন্সে বক্তারা

  • প্রকাশিতঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৪২৭ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির,ঢাকা থেকে ফিরে।।

ইমাম আহমদ রেযার বিষ্ময়কর গবেষণা মুসলিম জাতির জন্য আশির্বাদ। তাঁর বহুধর্মী গবেষণা সারা বিশ্ব মুসলিমের জন্য অনুপম নিদর্শন বটে । মোট ৫৪ টি বিষয়ে বিশ্লেষণধর্মী গবেষণালব্ধ বই আজও দীপ্তমান হয়ে আছে প্রতিটি মানুষের মনের মনিকোঠায়।

২ নভেম্বর( শনিবার) রাজধানীর আন্তর্জাতিক বসুন্ধরা কনভেনশন (গুলনকশা) মিলনায়তনে অনুষ্ঠিত কনফারেন্সে বক্তারা এ সব কথা বলেন।
ইমামে আযম ও আলা হযরত গবেষণা পরিষদ কর্তৃক জামেয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরীর সভাপতিত্বে ও সংগঠনের আহবায়ক উপাধ্যক্ষ আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারত থেকে আগত আল্লামা সাইয়্যিদ শাহ মিসবাহ উল হক ইমাদী। বিশেষ অতিথি ছিলেন আল্লামা সৈয়দ মুহাম্মদ কাদেরী। আলা হযরতের জীবনী ও গবেষণার বিভিন্ন বিষয়ের উপর তথ্য ও তাত্বিক বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ স উ ম আব্দুস সামাদ, হাফেজ অধ্যক্ষ কাজী মুহাম্মদ আব্দুল আলীম রেজবী, মাও. অধ্যক্ষ জসিম উদ্দীন আল আজহারী, শাইখুল হাদীস মোস্তাক আহমদ, মুফতি মাহমুদুল হাসান আলকাদেরী, মাও. মুহিউদ্দীন লতিফী, মাও. মাসউদ হোসাইন আলকাদেরী, ড. মুহাম্মদ নাসির উদ্দীন নঈমী, অধ্যক্ষ বদিউল আলম রেজভী, মাও. সেকান্দার হোসাইন আলকাদেরী, মাও. ইকবাল হোসাইন আলকাদেরী, হাফেজ গোলাম কিবরিয়া আল কাদেরী, মাও. শহীদুল্লাহ বাহাদুর, মাও. জয়নাল আবেদীন কাদেরী, মাও. সোলায়মান আলী রেজভী, মুফতি আজিজ রেজবী, অধ্যক্ষ কাজী মুহাম্মদ নুরুল আলম, অধ্যক্ষ নুরন্নবী রাহমানী, মাও. নুরুল ইসলাম জিহাদী, শাইখ জয়নুল আবেদীন কাদেরী, কাজী মুবারক হোসাইন ফরায়জী, আলহা্জ্ব মোহাম্মদ ইকবাল, মোঃ আব্দুল হাকিম , এডভোকেট ইকবাল হোসেন, মোঃ আবু নাসের মুছা, সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির,অধ্যক্ষ হাবিবুর রহমান, অধ্যক্ষ আব্দুস সাত্তার, হাফেজ আমিনুল ইসলাম আকবরী, কাজী মুহাম্মদ জসিম উদ্দিন সিদ্দীকি আশরাফী, মাস্টার আবুল হোসেন, আব্দুল মালেক বুলবুল, মাঈনুল ইসলাম, ফরহাদুল ইসলাম বুলবুলি, মোহাম্মদ হোসেনসহ আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনার কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।
এসময় বক্তারা আরও রলেন, চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেযা খান ব্রেরলবি (রহ.) দর্শন ও গবেষণা উগ্রবাদ দমনে শান্তিময় বিশ্ব গড়ার পাথেয়। মানবতার মুক্তির জন্য আমরণ কাজ করে অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। ইসলামের মৌলিক বিষয়ের ওপর যখনই আঘাত এসেছে, তাৎক্ষণিক লেখনি ও বক্তব্যের মাধ্যমে তা রোধ করতে সময়ক্ষেপণ করেননি ইমাম আহমদ রেযা খান বেরলভি (রাহ.)। তাঁর জেতস্বী বক্তব্য এবং লেখনি ছিল শাণিত তলোয়ারের ন্যায়। তিনি কালের কি দাবী তা বুঝতেন সহজেই। এই জন্য পথভ্রষ্ঠ বর্ণবাদীরা তাঁকে সমীহ করে চলতো। অর্থনীতি এবং সৌরজগতসহ বিবিধ বিষয়ে তাঁর দালিলিক বক্তব্য ছিল সময়ের সেরা আলোচিত বিষয়। আলা হযরতের পদাঙ্খ অনুস্মরণে বর্তমান প্রজম্মের জন্য অনন্য শিক্ষা মনে করেন বক্তারা। পরিশেষে মিলাদ ও কিয়াম এবং মোনাজাতের মাধ্যমে কনফারেন্সের সমাপ্তি হয়

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD