1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় সমবায় দিবস পালিত - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ব্রাহ্মণপাড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় সমবায় দিবস পালিত

  • প্রকাশিতঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৩৭৭ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
“সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে মতো কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় ও সমবায় পতাকা উত্তলন, র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম ও সমবায় পতাকা উত্তলন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মঈন উদ্দিন হাসান।
পরে সেখান থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়ে উপজেলা সদর সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন সূচনা বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মঈন উদ্দিন হাসান।
সমবায়ী এনামুল হক সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, উপপরিদর্শক (এসআই) সুজন দত্ত, সমবায়ী শাহজালাল সরকার।
এছাড়া সমবায়ী কবির আহমেদ ভূইয়া, আলমগীর হোসেন, নূর আলম, আবুল বাশার প্রমূখ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD