1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে শাশুড়ির শরীরে গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগ পূত্রবধূর বিরুদ্ধে - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে শাশুড়ির শরীরে গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগ পূত্রবধূর বিরুদ্ধে

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৩২১ বার পঠিত

 

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা।।
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের মধ্যপাড়া এলাকায় পারিবারিক দ্বন্দ্বে শাশুড়ি রেজিয়া খাতুনকে (৬০) শারীরিক নির্যাতন ও শরীরে গড়ম পানি ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুত্রবধূর বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাতে শাশুড়ি রেজিয়া খাতুন বাদী হয়ে নিজ ছেলে আমির হামজা ও পুত্রবধূ বিলকিছ বেগমের বিরুদ্ধে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে বুধবার দুপুরে শাশুড়ির শরীরে গড়ম পানি ঢেলে দেয় পুত্রবধূ।
পুত্রবধূ বিলকিছ বেগম মুরাদনগর উপজেলা সদরের মধ্যপাড়া এলাকার আমির হামজার স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, আমির হামজা তার বোন আছমা বেগমের কাছ থেকে গত ৮ বছর পূর্বে ২ লক্ষ টাকা ধার করেন। সেই টাকা আমির হামজার নিকট তার বোন আছমা বেগম বহুবার চাওয়ার পরও তাকে টাকা না দিয়ায় উল্টো হুমকি ধামকি ও মারধর করে তাড়িয়ে দেন। বুধবার দুপুরে আছমা বেগম তার ভাই আমির হামজার কাছে টাকা চাইতে গেলে আমির হামজা ও তার স্ত্রী বিলকিছ বেগম অকথ্য ভাষায় গালমন্দ করে মারধর করতে থাকে। এ সময় মা রেজিয়া বেগম এগিয়ে গেলে আমির হামজা ও তার স্ত্রী রেজিয়া বেগমকেও মারধর করতে থাকে। এক পর্যায়ে পুত্রবধু বিলকিছ বেগম শাশুড়ির হাতে ফোটানো গরম পানি ঢেলে দেন এবং ঘরের জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে আমির হামজা। এসময় মা ও মেয়ের চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাদেরকে উদ্ধার করে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হক বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD