1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় র্যালী আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় র্যালী আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৩৩২ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
” দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১ নভেম্বর জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় র্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা যুব উন্নয়ন কার্য্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন হাফেজ মোঃ জুবায়ের হোসেন। এতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম আজম এর সভাপতিত্বে ও সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম। বক্তব্য রাখেন যুব দিবসে সফলভোগী মোসাঃ নাছরিন আক্তার ও নুরে আলম সিদ্দিকী, ছাত্র প্রতিনিধি শাকিল আহামেদ। অনুষ্ঠানে
বিভিন্ন ট্রেডে প্রশিক্ষনের উপর ১২ জন যুব ও যুব মহিলাদের মাঝে ১ লক্ষ টাকা করে ১২ লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দরা। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব ও যুব মহিলারা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD