1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
হাজী জসিম উদ্দিন ফাউন্ডেশন উদ্বোধন - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

হাজী জসিম উদ্দিন ফাউন্ডেশন উদ্বোধন

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৪৩৬ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।

হাজী জসিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিম বলেছেন, জীবনের শেষ সময় পর্যন্ত মানবতার কল্যাণে কাজ করে যেতে চাই। অসহায় ও দরিদ্রদের সেবার মাধ্যমে এই ফাউন্ডেশন কাজ করে যাবে। এটি অরাজনৈতিক, সামাজিক, মানবিক ও উন্নয়নমুলক সংগঠন।
শুক্রবার ( ১ নভেম্বর) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বাগড়ায় হাজী জসিম উদ্দিন ফাউন্ডেশন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাজী জসিম উদ্দিন জসিম বলেন, এই ফাউন্ডেশনের মাধ্যমে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার গরীব হতদরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনা খরচ ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। এছাড়াও এই ফাউন্ডেশনের মাধ্যমে সামাজিক উন্নয়নে কাজ করা হবে।

ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ-জাহান সাজু, শশীদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টু ও শশীদল ইউনিয়ন যুবদলের আহবায়ক মাহাবুবুর রহমানের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন হাজী জসিম উদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক পাপিয়া আক্তার।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ আলম খোকন, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মহসিন কবির সরকার, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, আনিসুর রহমান রিপন ভূইয়া চেয়ারম্যান, বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ডা. নজরুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. নজরুল ইসলাম শাহীন (বুড়িচং), মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি এডভোকেট মো. কামাল হোসেন, বুড়িচং উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক খন্দকার জামাল হোসেন, নিমসার জোনাব আলী কলেজের সভাপতি এডভোকেট শরিফ, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক রবিউল্লাহ রবি, হাজী জসিম উদ্দিন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য শিল্পী রেজা।
এছাড়া উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাকির খান সম্রাট, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা জামান, সদস্য সচিব এনামুল হক সুমন, সাবেক যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া অপু, শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সদস্য সচিব কবির হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম ভূইয়া, সদস্য সচিব ফয়সাল কবির আখন্দ প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD