1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ময়নামতি হাইওয়ে থানা পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ময়নামতি হাইওয়ে থানা পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৬৬ বার পঠিত

 

সাকলাইন যোবায়ের।।
কুমিল্লা রিজিয়নের আওতাধীন ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে এই থানাটি আকস্মিক পরিদর্শন করেছেন তিনি। একইসঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ অ্যাডিশনাল ডিআইজি (পূর্ব বিভাগ) মীর মোদ্দাছছের হোসেন, কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু অতিরিক্ত আইজি) শাহেদ আহমেদ চৌধুরী, সহকারী পুলিশ সুপার (কুমিল্লা সার্কেল) মাসুম সরদার, ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদারসহ আরও অনেকে ।

মতবিনিময়কালে অতিরিক্ত আইজিপি- অফিসার ও ফোর্সের বক্তব্য শ্রবণ করেন এবং সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি
বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়া মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে মালবাহী গাড়ি ডানের লেনে এবং যাত্রীবাহী গাড়ি বাম লেনে চলাচলের বিষয়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের জন্য পুলিশ সুপারকে নির্দেশনা প্রদান করেন এই কর্মকর্তা।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD