1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় সীরাতুন্নবী (সাঃ) মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ব্রাহ্মণপাড়ায় সীরাতুন্নবী (সাঃ) মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৪৮৩ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় সীরাতুন্নবী (সাঃ) মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা বুধবার অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণপাড়া সীরাতুন্নবী (সাঃ) উদযাপন কমিটির আয়োজনে ব্রাহ্মণপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ২ টা থেকে এই সিরাতুন্নবী (সাঃ) মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সুপার মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান এডভোকেট ড. মোবারক হোসাইন। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল মতিন। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মুফতি ড. আবুল কালাম আজাদ বাশার। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মোস্তাক ফয়েজী, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, অধ্যক্ষ মাওলানা কবির আহমদ। বিশিষ্ট সুরকার হিসাবে উপস্থিত ছিলেন ওবায়দুল্লাহ তারেক, ঢাকা। এছাড়াও সাইমুম শিল্পগোষ্ঠী ও গোমতি শিল্পগোষ্ঠী ইসলামি সংগীত পরিবেশন করে। তাই মাহফিলে মুসলিম তাওহীদে জনতাকে আসায় সিরাতুন্নবী (সাঃ) উদযাপন কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD