1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা মহানগরী জামায়াতের সীরাতুন্নবী (স:) মাহফিল অনুষ্ঠিত - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লা মহানগরী জামায়াতের সীরাতুন্নবী (স:) মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৩২৬ বার পঠিত

 

নেকবর হোসেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেছেন,
সর্বকালের সর্বক্ষেত্রে শ্রেষ্ঠ মানব প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:)। তিনি মানবতার মূর্ত প্রতীক। বাংলাদেশসহ পৃথিবীর যেসব সমস্যায় নিমজ্জিত, তার একমাত্র সমাধান দিতে পারে ইসলাম ও রাসূল (স:)-এর সুন্নাহ। বিশ্ব মানবতার মুক্তির জন্য সবাইকে ইসলাম ও রাসূল সা:-এর সুমহান আদর্শের দিকে ফিরে আসার আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উদ্যােগে সীরাতুন্নবী (স:)মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
বুধবার ৩০শে অক্টোবর কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বিকাল ৩টায় এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি বক্তব্য তিনি আরো বলেন,
দেশের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন স্বাধীনতাকে রক্ষা করতে হবে।
দেশ নিয়ে ষড়যন্ত্র করলে এদেশের ছাত্র জনতারা সকল ষড়যন্ত্র রুখে দেবে। আমরা দ্বিতীয় বার এ দেশকে স্বাধীন করেছি। আমরা এখনো পুরোপুরি স্বাধীনতা পাইনি। আমাদেরকে আরো একটি সংগ্রাম করতে হবে। সেটি হলো এদেশ থেকে সকল প্রকার জুলুম, চাঁদাবাজ মুক্ত একটি সমাজ এবং ধর্ম বর্ণ, সাদা কালো, ধনী গরীব সকল পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,দক্ষিণ জেলা আমীর মোহাম্মদ শাহজান এডভোকেট, উত্তর জেলা আমীর আবদুল মতিন,
প্রধান বক্তার বক্তব্য রাখেন,বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরিন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা ফখরুদ্দিন আহমদ।সৌদী প্রবাসী মাওলানা মাওলানা আজাদ সোবহানী।

কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন এর পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন,
মহানগর জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন,সহকারী সেক্রেটারী যথাক্রমে কামারুজ্জামান সোহেল, মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা,
আদর্শ সদর পশ্চিম সাংগঠনিক থানা আমীর দেলোয়ার হোসেন সবুজ,কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি শাহাদাত হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন,মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন,এড এয়াকুব আলী চৌধুরী, মজিবুর রহমান,মোহাম্মদ হোসাইন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD