1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জাতীয় ইঁদুর দমন অভিযান উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় র্যালী ও আলোচনা সভা - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

জাতীয় ইঁদুর দমন অভিযান উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় র্যালী ও আলোচনা সভা

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৬৪ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
“ছাত্র-শিক্ষক-কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে (১০ অক্টোবর হতে ৯ নভেম্বর) জাতীয় ইঁদুর দমন অভিযান-২০২৪ উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা। এসময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল করিম, অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, হারুন-অর-রশিদ মেম্বার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা যথাক্রমে মোহাম্মদ হোসেন মিয়া, মোঃ আবুল হোসেন, আলেক হোসেন, মোস্তফা কামাল, তফাজ্জল হোসেন, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রেহান উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষান-কৃষানীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইঁদুর দমনে কার্যকর ভূমিকার উপর গুরুত্বারোপ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD