1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মুরাদনগরে শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার ও শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন - Dainik Cumilla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে অর্ধশতাধিক খালের মধ‍্যে বরাদ্ধকৃত ২টির ১টি খাল পুন:খনন উদ্বোধন জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি নবম শ্রেণীর শিক্ষার্থী সাইফের লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা

মুরাদনগরে শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার ও শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৭৫ বার পঠিত

মোঃ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
বিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং মামলার বাদী সহকারী প্রধান শিক্ষকের পদত্যাগ দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-ছাত্রী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা। মঙ্গলবার সকাল ১০টায় কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আকুবপুর ইয়াকুব আলী ভূইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক শিখা রানী রায় নিয়োগের পর থেকেই বিদ্যালয়ে বিভিন্ন অনিয়মের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছেন। কয়েকজন ছাত্রকে চুল কেটে অপমান করে স্কুল থেকে বের করে দিয়েছেন। এই মামলাবাজ শিক্ষক বিদ্যালয়ের ৬জন শিক্ষার্থী, সাবেক সভাপতিসহ কমিটির ৫জন সদস্য এবং ৭জন অভিভাবকের বিরুদ্ধে মামলা করে হয়রানি করছেন। এছাড়াও তিনি বিদ্যালয়ের প্রায় ৪লক্ষ টাকা আত্মসাত করেছেন। এতোকিছুর পরেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কয়েকদিন আগে বিভিন্ন বিষয় নিয়ে মিথ্যাচার করে একটি ভিডিও পোস্ট করেছেন। আমরা এই ভিডিওর মাধ্যমে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি বিদ্যালয়ে এলে শিক্ষার্থীরা ক্লাস না করে বের হয়ে যায়। সকলেই শিখা রানীর পদত্যাগ চায়। তাকে কেউ বিদ্যালয়ে চায় না। এই বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হলে তাকে অব্যাহতি দিতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন ইউপি সদস্য ছালাউদ্দিন খান, প্রাক্তন ছাত্র শংকর চন্দ্র পাল, সুধীর চন্দ্র বনিক, বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণ পদ চক্রবর্তী, আবদুল ছাত্তার, নাছির উদ্দিন নয়ন। বক্তব্যে সকলে সহকারী প্রধান শিক্ষক শিখা রানী রায়ের অনতিবিলম্বে পদত্যাগ দাবি করেন।
এসময় বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক এবং এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহন করেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD