1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে অগ্নিকান্ড ৯ টি দোকান ভূস্মীভূত॥ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটি টাকা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে অগ্নিকান্ড ৯ টি দোকান ভূস্মীভূত॥ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটি টাকা

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৪২১ বার পঠিত

 

শামীম রায়হানঃ-

কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকায় ৯টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৬ অক্টোবর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে দাউদকান্দি ফায়ার সার্ভিস ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।

মেসার্স সাঈদ ষ্টোর রড সিমেন্টের দোকানের মালিক মাহমুদ হোসেন বলেন, আমার রড় সিমেন্ট ও কেমিক্যালের দোকানে
প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

মেসার্স শেখেরগাও স্টোরের মালিক সফিকুল ইসলাম ও মেসার্স নিউ শেখেরগাও স্টোরের মালিক বাছির মুন্সি বলেন, রড, সিমেন্ট এবং টিনের দোকানের সব মালামাল আগুনে নষ্ট হয়ে গেছে। পাশে আমার ভাইয়ের আরেকটি একই মালামালের দোকানের একই অবস্থা হয়েছে। আমাদের দু’টি দোকানে প্রায় ৭০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে।

সরকার এন্টারপ্রাইজ, শাওন স্টোর, লিলি হার্ডওয়ার, মেসার্স সাঈদ স্টোর, ডালিম স্টোর, অর্জুন স্টোর ও বেনব্যাটারী ও বীজ কীটনাশক দোকান আগুনে পুড়ে গেছে। আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।

আজ রবিবার(২৭ অক্টোবর) সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্টান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম ও সহকারী কমিশনার(ভূমি)রেদওয়ান ইসলাম৷ তারা ক্ষতিগ্রস্থ ব্যবসারীদের তালিকা তৈরী করে সরকারী ভাবে সহযোগিতা করার আশ্বাস দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD