1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুবিতে লক্ষ্মীপুর স্টুডেন্ট’স ক্লাবের বরণ ও বিদায় - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুবিতে লক্ষ্মীপুর স্টুডেন্ট’স ক্লাবের বরণ ও বিদায়

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৪০৭ বার পঠিত

 

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লক্ষ্মীপুর জেলার অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন লক্ষ্মীপুর স্টুডেন্ট’স ক্লাবের উদ্যোগে ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হল রুমে সংগঠনের সাধারণ সম্পাদক সাকিব আল-আমিনের সঞ্চালনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের ১৭ তম ব্যাচকে বরণ এবং ১০ম ব্যাচ ও ১১ তম ব্যাচকে বিদায় দেয়া হয়। ১০ম ব্যাচের পক্ষ থেকে সংগঠনটির সাবেক সভাপতি রাসেল মাহমুদ ভূঁইয়া ও ১১ তম ব্যাচের পক্ষ থেকে মাহমুদুল হাসান রাশেদ বিদায়ী ক্রেস্ট গ্রহণ করেন। এছাড়াও উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো: আবদুল মাজেদ পাটোয়ারী ও ইংরেজি বিভাগের প্রভাষক তারিন বিনতে এনাম বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এসময় সংগঠনের সভাপতি মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD