1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভিক্টোরিয়াতে বাঁধনের এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ভিক্টোরিয়াতে বাঁধনের এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৩১৮ বার পঠিত

 

কলেজ প্রতিনিধি।।

“রক্তদানে সাতাশে বাঁধন, স্বপ্ন জয় করবে বাঁধন।” এই শ্লোগানকে সামনে রেখে বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) ১৯৯৭ সালের ২৪শে অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল এ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে ৫৪টি জেলায়, ৮২ টি শিক্ষা প্রতিষ্ঠান, ১২টি জোন, ১৪১ টি ইউনিট এবং ৬টি পরিবারে সারাদেশে বাঁধন এর কার্যক্রম বিস্তৃতি লাভ করে।

বৃহস্পতিবার ২৪ অক্টোবর বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর উচ্চমাধ্যমিক শাখায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪ আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ও বাঁধনের প্রধান পৃষ্ঠপোষক কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইউনিট প্রফেসর মো: আবুল বাশার ভূঁঞা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বাঁধন এর প্রধান উপদেষ্টা প্রফেসর মোঃ আব্দুল আজিজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ফিন্যান্স এন্ড ব্যাংকিং এর বিভাগীয় প্রধান প্রফেসর মো: মনিরুল ইসলাম, মার্কেটিং বিভাগ এর বিভাগীয় প্রধান এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্ট এর ইনচার্জমোহাম্মদ শিপন মিয়া, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইউনিট বাঁধন এর উপদেষ্টা মোঃ মনির হোসেন, আজাদ হোসেন সোহেল, জোবায়দা ইয়াসমিন মুমু, মোহাম্মদ সোহেল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাঁধন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইউনিট সভাপতি গাজী রাসেল হোসাইন।

সঞ্চালনায় ছিলেন বাঁধন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইউনিট এর সাধারণ সম্পাদক ইমন হোসাইন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD