1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় মুরাদনগরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ - Dainik Cumilla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে অর্ধশতাধিক খালের মধ‍্যে বরাদ্ধকৃত ২টির ১টি খাল পুন:খনন উদ্বোধন জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি নবম শ্রেণীর শিক্ষার্থী সাইফের লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় মুরাদনগরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৪২ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা :
ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় কুমিল্লার মুরাদনগর উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা সদরের জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে আনন্দ মিছিল বের করে মুরাদনগর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারন ছাত্র-জনতা। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পথচারিদের মাঝে মিষ্টি বিতরণ করে।
আনন্দ মিছিলে বক্তারা বলেন, ছাত্রলীগ বিগত দিনে অপকর্ম ও সন্ত্রাসী কার্যক্রম করেছে। সবকিছু বিবেচনা রেখে ছাত্রলীগকে নিষিদ্ধ করা একটি যুগান্তকারী সিদ্ধান্ত। আমরা এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।
এ সময় ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা, পালাইছে রে, পালাইছে, ছাত্রলীগ পালাইছে’, ‘আমার সোনার বাংলায়, সন্ত্রাসীদের ঠাঁই নাই’ নানা স্লোগান দেন তারা (শিক্ষার্থীরা)।
এ সময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনের প্রতিনিধি নাহিদুল নাঈম, খান সিয়াম, আশিকুর রহমান, আবদুর রহমান উজ্জ্বল, শান্ত, নিলয়, সালেহ মুসা, ইব্রাহিম, আক্তার, জুনায়েদ, রাফি, এনামুল, শরীফ, ফয়সাল প্রমুখ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD