1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বোর্ডে তৃতীয় হওয়ায় শশীদল আবু তাহের কলেজে আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

বোর্ডে তৃতীয় হওয়ায় শশীদল আবু তাহের কলেজে আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ

  • প্রকাশিতঃ সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২৩৪ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে শতভাগ উত্তীর্ণ সহ কুমিল্লা শিক্ষা বোর্ডে তৃতীয় স্থান অধিকার করেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ।
কলেজ সূত্রে জানা যায়, কলেজটি থেকে চলতি বছর এ কলেজ থেকে ৩৭৬ জন পরীক্ষা দিয়ে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১২৯ জন। বিজ্ঞান বিভাগে ২০১ জন পরীক্ষা দিয়ে ১১৯ জন জিপিএ-৫ পেয়েছে। মানবিকে ১৩৭ জনে ৮ জন ও ব্যবসায় শিক্ষা শাখায় ৩৮ জনে ২ জন জিপিএ-৫ পেয়ে বোর্ডে তৃতীয় স্থান অর্জন করে।
এ উপলক্ষে উচ্ছ্বসিত কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা গতকাল রোবরাব দুর্গা পূজার ছুটি শেষে কলেজ খোলার দিনে আনন্দ উল্লাস করে ফলাফল উদযাপন ও শুভেচ্ছা র‍্যালির আয়োজন করেন। এতে কলেজে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
এসময় কলেজটির অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন, সহকারী অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ শরীফ খান, মোহাম্মদ হাবিবুর রহমান, মো. খলিলুর রহমান, প্রভাষক শাবিবা শারমিন রেজা, মোহাম্মদ ওবায়দুল হক, যীশু কুমার দে, সেবিকা রানী সাহা, ননী গোপাল সূত্রধর, কানন চক্রবর্তী, মো. বশির আহাম্মদ পাটোয়ারি, মো. মিজানুর রহমান, মো. আনোয়ারুল আজিম, মাহিদুল আলম, মো. বেলাল হোসেন, মৌসুমী বিশ্বাস, নূর নবী, রাবেয়া আক্তার, চন্দন দেবনাথ, মো. মনিরুল ইসলাম ও শরীর চর্চা শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
২০২৩ সালের ২২ মে এ কলেজের অধ্যক্ষ পদে মোহাম্মদ আবুল হোসেন যোগদান করার পর থেকে কলেজটি শিক্ষাক্ষেত্রে অভাবনীয় সাফল্য আর্জন করে চলছে। তিনি বলেন, এ কলেজে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৮৫ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিল। ফলাফল ঘোষণার পর এইচএসসিতে জিপিএ-৫ দাঁড়াল ১২৯ জনে। কলেজ পরিচালনা পর্ষদ পরিবারের সর্বাত্মক সহযোগিতায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টার কারণে মফস্বলের এ কলেজ ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রথম ও পুরো বোর্ডে তৃতীয় হয়েছে। কলেজের প্রতিষ্ঠাতা কুমিল্লা-৫ আসনের সদ্য সাবেক এমপি এম এ জাহের ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সর্বশেষ চেয়ারম্যান আবু তৈয়ব অপির পরামর্শে এই কলেজের শিক্ষার মান দিন দিন বাড়ছে। আগামীতে আরও ভালো করার লক্ষ্যে নিয়মিত ক্লাস, পরীক্ষা হচ্ছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD