1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ টি অবৈধ ড্রেজার মেশিন অপসারণ - Dainik Cumilla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে অর্ধশতাধিক খালের মধ‍্যে বরাদ্ধকৃত ২টির ১টি খাল পুন:খনন উদ্বোধন জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি নবম শ্রেণীর শিক্ষার্থী সাইফের লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা

মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ টি অবৈধ ড্রেজার মেশিন অপসারণ

  • প্রকাশিতঃ রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২৬৫ বার পঠিত

মোঃ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতাঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।
শনিবার (১৯ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন এর নির্দেশনায় সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বাঙ্গরা পূর্ব ইউনিয়নের দৌলতপুর নজরুল গেইট সংলগ্ন বিল , পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের এলখাল গ্রামের পাশের বিল, পূর্ব ধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর দক্ষিণ পাড়া বিল ও কোরবানপুর পূর্ব পাড়া বিল এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় । এসময় ৪টি অবৈধ ড্রেজার মেশিন ও কয়েক হাজার ফুট পাইপ অপসারণ করা হয়েছে। অভিযানে প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা করেন বাঙ্গারা বাজার থানা পুলিশ।
জানা যায়, উপজেলায় মাটিখেকো ড্রেজার ব্যবসায়ীদের হাত থেকে তিন ফসলি কৃষিজমি রক্ষায় নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে মুরাদনগর উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন বলেন, কৃষিজমি রক্ষার্থে, দেশ ও দশের স্বার্থে ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যহত থাকবে।

মোঃ মোশাররফ হোসেন মনির
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতাঃ
মোবাঃ ০১৮১১১১৬০৯২
তাং ২০-১০-২০২৪

মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ টি অবৈধ ড্রেজার মেশিন অপসারণ
মোঃ মোশাররফ হোসেন মনির,স্টাফ রিপোর্টার, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।
শনিবার (১৯ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন এর নির্দেশনায় সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বাঙ্গরা পূর্ব ইউনিয়নের দৌলতপুর নজরুল গেইট সংলগ্ন বিল , পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের এলখাল গ্রামের পাশের বিল, পূর্ব ধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর দক্ষিণ পাড়া বিল ও কোরবানপুর পূর্ব পাড়া বিল এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় । এসময় ৪টি অবৈধ ড্রেজার মেশিন ও কয়েক হাজার ফুট পাইপ অপসারণ করা হয়েছে। অভিযানে প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা করেন বাঙ্গারা বাজার থানা পুলিশ।
জানা যায়, উপজেলায় মাটিখেকো ড্রেজার ব্যবসায়ীদের হাত থেকে তিন ফসলি কৃষিজমি রক্ষায় নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে মুরাদনগর উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন বলেন, কৃষিজমি রক্ষার্থে, দেশ ও দশের স্বার্থে ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD