1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আমরা দাবি করবো অনতিবিলম্বে দ্রব্যমূল্য কমানোর দিকে নজর দিন : জামায়াতের নায়েবে আমির ডা. তাহের - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

আমরা দাবি করবো অনতিবিলম্বে দ্রব্যমূল্য কমানোর দিকে নজর দিন : জামায়াতের নায়েবে আমির ডা. তাহের

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৪১০ বার পঠিত

নেকবর হোসেন

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমি এই সরকারকে বলতে চাই, আপনারা কোন দলের প্রতিনিধিত্ব করেন না। আপনার হলেন আন্দোলনের ফসল। আপনাদের দায়িত্ব হলো একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। আপনারা সংস্কারের কথা বলেন, আমরা রাজি আছি। সংস্কার করতে গিয়ে যদি বছরের পর বছর এদেশের জনগণ গ্রহন করবে না।
শনিবার সকাল ৯টায় কুমিল্লার নাঙ্গলকোট এ.আর হাইস্কুল মাঠে জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার উদ্যোগে কর্মী সম্মেলনে প্রধান অতিথী হিসাবে বক্তব্যে এসব কথা বলেন জামায়াত ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি আরো বলেন, আপনাদের প্রতি মানুষের হতাশা বাড়ছে। মানুষ যা আশা করেছিলো তা আপনারা করতে পারছেন না। আপনাদের খুব ধীর- স্থির, সিদ্ধান্তহীনতা এই জাতিকে আবার কঠিন সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে। আমরা দাবি করবো অনতিবিলম্বে দ্রব্যমূল্য কমানোর দিকে নজর দিন।
নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, দক্ষিণ জেলা আমীর এডভোকেট মোহাম্মদ শাহজাহান,নোয়াখালী জেলা আমীর মুহাম্মদ খন্দকার ইসহাক, বাংলাদেশ ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ইয়াছিন আরাফাত,জামায়াত নেতা ড.দেলোয়ার হোসেন,দক্ষিণ জেলা সেক্রেটারী ডক্টর সৈয়দ এ.কেএম সওয়ার উদ্দিন সিদ্দিকী,কুমিল্লা দক্ষিণ জেলার কর্মপরিষদের সদস্য এডভোকেট সালেহ উদ্দিন,নাঙ্গলকোট পৌরভা আমীর মাওলানা এসএম মহিউদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরী সভাপতি কাজী নজির আহম্মেদ,দক্ষিণ জেলা সভাপতি খাইরুল ইসলাম জামায়াত নেতা জয়নাল আবেদীন প্রমুখ

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD