1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ তরুণ নেতৃত্ব পেতে যাচ্ছে.. রাকিবুল ইসলাম - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ তরুণ নেতৃত্ব পেতে যাচ্ছে.. রাকিবুল ইসলাম

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২৯৯ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্ণধার আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান শিগগিরই দেশে আসবেন৷ তরুণ প্রজন্মের আইকন তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ অনেক দুর এগিয়ে যাবে৷ সারা দেশের মানুষ আওয়ামী শাসন থেকে মুক্তি পেয়েছে তারেক রহমানের নেতৃত্বে৷ বাংলাদেশের ছাত্রজনতার আন্দোলনের অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন তারেক রহমান৷ বাংলাদেশের কোটি মানুষের আস্থার প্রতীক জিয়া পরিবার৷ মনে রাখবেন ছাত্রদল একটি সুশৃঙ্খল রাজনৈতিক প্ল্যাটফর্ম৷ এখানে যারা থাকবে তারা অবশ্যই শৃঙ্খলা মেনেই রাজনীতি করবে৷ বাংলাদেশ আজ আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের অপেক্ষায় রয়েছে৷ আওয়ামী শাসন আমলে স্বৈরশাসক হাসিনার নির্দেশে যে সকল অত্যাচার, নির্যাতন, জুলুম, খুন হয়েছে তাদের প্রতিটির বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ৷ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এসব কথা বলেন৷ লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দঃ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক উর্মি আক্তার ভূইয়া, কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগের সভাপতি নাদিমুর রহমান শিশির, সাধারন সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ৷ এসময় সাহেবাবাদ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ আবু তাহের, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ দিদারুল আলম ভূইয়া, সদস্য সচিব মোঃ ফয়সাল কবির আখন্দসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD