1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা বাখরাবাদ গ্যাসের কর্মচারী পরিষদের সভাপতি আবুল খায়ের গ্রেফতার - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লা বাখরাবাদ গ্যাসের কর্মচারী পরিষদের সভাপতি আবুল খায়ের গ্রেফতার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৩১৮ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লা বাখরাবাদ গ্যাসের কর্মচারী পরিষদের সভাপতি আবুল খায়ের সরকারকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বাখরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
একই দিন বিকালে র‍্যাব ১১ সিপিসি ২ এর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা ঘটিয়ে ছাত্রজনতা হত্যাচেষ্টা সহ নাশকতা মামলার এজাহারনামীয় আসামী ছিলেন কুমিল্লা বাখরাবাদ গ্যাসের কর্মচারী পরিষদের সভাপতি মোঃ আবুল খায়ের সরকার। ৩ আগস্ট কোতয়ালী থানার মগবাড়ি চৌমুহনী এলাকায় ছাত্র আন্দোলনের ডাকে দিনব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। উক্ত কর্মসূচিকে প্রতিহত করতে আসামী মোঃ আবুল খায়ের সরকার (৪০) সহ তার সহযোগীরা আন্দোলনকারী নিরীহ ছাত্র-জনতার উপর অতর্কিত হামলা করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় অনেক নিরীহ ছাত্র-জনতা গুরুতর আহত হয়। পরে আবুল খায়েরের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হত্যা চেষ্টা আইনে একটি মামলা দায়ের হয়। পরে, বাখরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে আবুল খায়ের কে গ্রেফতার করা হয়।

র‍্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানী অধিনায়ক মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD