1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় অগ্নিকে বসতঘর পুড়ে ছাই, দেড় লাখ টাকার ক্ষতি - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ব্রাহ্মণপাড়ায় অগ্নিকে বসতঘর পুড়ে ছাই, দেড় লাখ টাকার ক্ষতি

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৩৩৭ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৩ অক্টোবর) রাতে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দেড়লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ পরিবার।
স্থানীয়রা জানান, গত রোববার সন্ধ্যা ৭টায় জিরুইন উত্তরপাড়া এলাকার রমিজ উদ্দিন মেম্বারের বাড়ির খলিলুর রহমানের মো. রবিউল হাসানের বসতঘরে বৈদ্যুতিক শকট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে একপর্যায়ে তারা প্রায় একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে একটি বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত রবিউল হাসান জানান, এ ঘটনায় তার বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে প্রায় দেড়লাখ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সহায়তা প্রদানের আশ্বাস দেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD