1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বিজয়াদশমীতে সিঁদুর খেলায় মেতে ওঠে বিবাহিত বাঙালি হিন্দু মহিলারা - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

বিজয়াদশমীতে সিঁদুর খেলায় মেতে ওঠে বিবাহিত বাঙালি হিন্দু মহিলারা

  • প্রকাশিতঃ রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৪০৭ বার পঠিত

 

তাপস চন্দ্র সরকার।।
বিজয়া দশমী মানেই মাকে বিদায় জানানোর দিন। দশমী তিথিতে দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জ্জনের মধ্যদিয়ে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজোর আনুষ্ঠানিকতা। শনিবার প্রাতঃ ৬টা ১২ মিনিট ৫০ সেকেন্ড পরে দশমী তিথি আরম্ভ। পূজোর শেষ দিনে দেবীকে মিষ্টিমুখ করিয়ে সিঁথিতে সিঁদুর ও পায়ে আলতা পরিয়ে বিদায় জানান বিবাহিত নারীরা।
তারই ধরাবাহিকতায় আজ রোববার (১৩ অক্টোবর) সারাদেশের ন্যায় কুমিল্লা মহেশাঙ্গণ ও রাজ রাজেশ্বরী কালী মাতা বাড়ীসহ জেলার ৭৪৮টি মণ্ডপে মায়ের বিদায়বেলায় স্বামীর মঙ্গল চেয়ে একে অপরকে ললাটে বা ভাগ্যস্থানে সিঁদুর পরানোর খেলায় মেতে ওঠে বিবাহিত বাঙালি হিন্দু মহিলারা।
এদিকে, কুমিল্লা জেলা ঐক্য পরিষদ নেতা টি.সি সরকার বলেন- এ বছর একসাথে দুটি তিথি পরায় নবমী ও দশমীর আনুষ্ঠানিকতাও শেষ হয় একইদিনে। দশমী পূজার পর দর্পণ বিসর্জন শেষে বেঁজে ওঠে দেবী দুর্গার বিদায়ের সুর। আশা করছি সমাজের সকল অসুর শক্তিকে বধ করে পৃথিবীতে মা বয়ে আনবে শান্তি। তিনি আরও বলেন- দুর্গাপুজো হলো অশুভের বিরুদ্ধে বিজয়ের উৎসব। প্রতি বছর বিজয়া দশমীতে দেবী দুর্গা তাঁর স্বামীর কাছে কৈলাশ পর্বতে শ্বশুর বাড়িতে ফিরে যান বলে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD