1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার লাকসামের ধর্ষণের মামলায় এক আসামী ১০ বছরের সশ্রম কারাদন্ড - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার লাকসামের ধর্ষণের মামলায় এক আসামী ১০ বছরের সশ্রম কারাদন্ড

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৭৬ বার পঠিত

নেকবর হোসেন ।।

কুমিল্লার লাকসামের নশরতপুর বেলতলা এলাকায় এক ধর্ষণের মামলায় আসামী আবু আহাম্মদ মিয়াকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও দশহাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে ২মাসের কারাদন্ড দেয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ আদালত।।

সোমবার (২৭ ফেব্রুয়ারি ) বেলা ১২ টায় কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ আদালতের বিচারক মোহাম্মদ আদুল্লাহ আল মামুন এ রায় দেন। রায় ঘোষণার সময় মামলার আসামী আবু আহাম্মদ মিয়া আদালতের এজলাসে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ আদালতের স্পেশাল পিপি এড প্রদীপ কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ফেনীর সোনাগাজী পালগিরির আবু ইউসুফের ছেলে আবু আহাম্মদ মিয়া।

রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি এড প্রদীপ কুমার দত্ত জানান,আসামী ২০০০ সালের ৩০ জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লার লামসাম নশরতপুর বেলতলা এলাকার ফুফাতো ভাইয়ের বাড়িতে নিজ মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করার মামলায় ৬জন স্বাক্ষীর মাধ্যমে আদালতে প্রমাণিত হওয়ায় আদালত আসামী আবু আহাম্মদ মিয়াকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও দশহাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে ২মাসের কারাদন্ড দেয় রায় দেন।

এ ঘটনায় ধর্ষিতার মা মনি বেগম বাদী হয়ে লাকসাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, রায় ঘোষণার পর আসামীআবু আহাম্মদমিয়াকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD