1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভারতে নবীজীকে কটূক্তি ও মুসলমানদের হত্যার হুমকির প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ভারতে নবীজীকে কটূক্তি ও মুসলমানদের হত্যার হুমকির প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৮৩ বার পঠিত

মোঃ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর।। 
ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী (সাঃ) কে কটূক্তি ও বিজিপির সাংসদ নিতেশ নারায়ণ রানে কর্তৃক মসজিদে ঢুকে মুসলমানদের হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও সর্বস্তরের তৌহিদী জনতা। এতে উপজেলার বিভিন্ন মসজিদের মাদ্রাসার হাজার হাজার মুসল্লি ও শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।
শুক্রবার বাদজুম্মা উপজেলার কেন্দ্রী মসজিদ থেকে মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আল্লাহু চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভারতের পুরোহিত কটূক্তির মাধ্যমে মহানবী সা: কে অবমাননা করেছেন ও বিজেপির নেতার মুসলমানদের যে হুমকি দিয়েছে, তাতে ভারতের পতনকে ত্বরান্বিত করেছে। এটি গজওয়াতু হিন্দের পূর্বাভাস। অচিরেই ভারত মুসলমানদের শাসনে আসবে। মোদী ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ইসলামের ওপর আঘাত করেই চলছে। তাতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, ভারতে হিন্দুদের ক্ষমতা বেশি দিন স্থায়ী হবে না। মুসলামান জেগে উঠলে ভারতে কট্টরপন্থী হিন্দুরা থাকতে পারবে না বলে মন্তব্য করেন বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা হেফাজতে ইসলামের আমীর ও মুরাদনগর মুজাফ্ফর উলুম মাদ্াসা ও এতিমখানার শিক্ষা সিচিব মূফতী আমজাদ হোসেন, সিনিয়র নায়েবে নায়েবে আমীর হফেজ আমিনুল ইসলাম, সেক্রেটারী মাও: আবুল ফারাহ, সাংগঠনিক সম্পাদক মুফতি মনসুর কবির, প্রচার সম্পাদক মাও: ইয়াহ ইয়া ইউনুছি, দফতর সম্পাদক মুফতি মহিউদ্দিন, সহ- অর্থ সম্পাদক হাফেজ আবুল বাসার প্রমূখ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD