1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের ৩ ঘন্টা পর বৃদ্ধার লাশ উদ্ধার - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের ৩ ঘন্টা পর বৃদ্ধার লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৬৮ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নিখোঁজের ৩ ঘন্টা পর বাড়ির পাশের পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ৷ শুক্রবার সকালে উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে৷ নিহতের পরিবার ও থানা সুত্রে জানা যায় নিহত সাফিয়া খাতুন ( ৮০) উপজেলার মনোহরপুর গ্রামের মৃত আবদুল গনির স্ত্রী৷ তিনি দৈর্ঘদিন যাবৎ শারীরিক সমস্যায় ভুগছিলেন৷ বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে সাফিয়া খাতুন নিজের থ্কার ঘরের দরজা খোলে বাহিরে বাতরোমে যায়৷ দৈর্ঘসময় অতিবাহিত হওয়ার পরেও ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন যায়গায় খোজাখুজি করে তাকে না পেয়ে মযজিদের মাইকে ঘোষণা করা হয়৷ পরে সকাল আনুমানিক ৬.১৫ মিনিটের দিকে একই এলাকার শরাফত আলীর স্হানীয় গ্রাম পুলিশকে জানায় যে তাদের পুকুরে একটি লাশ ভেসে আছে৷ এ খবরে স্বজনরা গিয়ে লাশ সনাক্তকরে বাড়িতে নিয়ে আসে৷ পরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ কে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে দেবিদ্বার সার্কেল ( এস পি) মোঃ মহসিন স্যার ও আমি ঘটনাস্থল পরির্দশন করি৷ নিহতের লাশের সোরতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD