1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
হিন্দু সম্প্রদায়ের মানুষদের বলতো মাইনোরিটি। আমরা বলবো সবাই এ দেশের নাগরিক - পূজামণ্ডপ পরিদর্শনে হাজী ইয়াছিন - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

হিন্দু সম্প্রদায়ের মানুষদের বলতো মাইনোরিটি। আমরা বলবো সবাই এ দেশের নাগরিক – পূজামণ্ডপ পরিদর্শনে হাজী ইয়াছিন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৩০২ বার পঠিত

নেকবর হোসেন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
মহা সপ্তমীর দিন বৃহস্পতিবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় হাজী ইয়াছিন বলেন, অতীতে হিন্দু, মুসলমান বলে যে বিভেদ সৃষ্টি করা হতো আগামীর বাংলাদেশে হিন্দু, মুসলমানদের মধ্যে কোন বিভেদ জাতীয়তাবাদী দল বিএনপি রাখবে না। একটি পক্ষ বিভেদগুলো সৃষ্টি করতেন রাজনৈতিক ফায়দা লুটার জন্য।
তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষদের বলতো মাইনোরিটি। আমরা বলবো সবাই এ দেশের নাগরিক। এখানে মাইনোরিটি মেজরিটি বলতে কোন শব্দ নেই। আগামীর বাংলাদেশে এ ধরনের কোন শব্দ থাকবে না। এ বাংলাদেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানের দেশ। সবার অধিকার সমান।
পূজা মণ্ডপ পরিদর্শনে এসময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গের সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD