1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে সেনাবাহিনী - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে সেনাবাহিনী

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৮৩ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। গতকাল দুপুরে সেনাবাহিনীর ক্যাপ্টেন হাফিজ আহামেদ সৈকত এর নেতৃত্বে উপজেলার মাধবপুর, চান্দলা, শশীদল ও মালাপাড়াসহ বিভিন্ন ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন করেন সেনা সদস্যরা।
জানা গেছে, এবার উপজেলার মাধবপুর, চান্দলা, শশীদল ও মালাপাড়াসহ বিভিন্ন ইউনিয়নে ১১টি মণ্ডপে পূজা উদযাপনে কাজ করছেন সনাতন ধর্মাবলম্বীরা। সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সেনাবাহিনীর টহল দল পূজা উদযাপন কমিটি এবং মালাকারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সেনাবাহিনীর ক্যাপ্টেন হাফিজ আহামেদ সৈকত জানান, আমরা ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চান্দলা আদি শিব মন্দির দূর্গাপূজা মণ্ডপ, চান্দলা সেবাশ্রম দূর্গাপূজা মণ্ডপ, শশীদল দূর্গা পূজামণ্ডপসহ উপজেলা বিভিন্ন দূর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছি। সেখানে স্থানীয় লোকজন, কমিটি ও মালাকারদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হয়েছে। আমরা পর্যায়ক্রমেউপজেলার সকল পূজামণ্ডপে যাচ্ছি।
এছাড়া পরিদর্শনের সময়, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক ব্যবসায়ী এবং পাচারকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূর্বের থেকে আরও কঠোরভাবে আইন প্রয়োগ করতে সরকার বদ্ধ পরিকর। তাই কেউ আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহবান জানান সেনা কর্মকর্তা ক্যাপ্টেন হাফিজ আহামেদ সৈকত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD