1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামের কান্দিরপাড় ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামের কান্দিরপাড় ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৫৪৮ বার পঠিত

 

লাকসাম প্রতিনিধি।। আজ লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের অশ্বতলা গ্রামে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ গোলাম ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাকসাম পৌরসভা বিএনপি, বিশেষ অতিথি ছিলেন মাস্টার মোস্তফা কামাল সহ উপজেলার বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আহসান উল্লাহ কান্দিরপাড় ইউনিয়ন বিএনপি নেতা। উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন রমিজ রাজা বিএনপি নেতা ও প্রবাসী ব্যবসায়ী। অনুষ্ঠানে বিএনপির উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ ও কর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে অংশগ্রহণ করতে দেখা গেছে। প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারী হাসিনার পদত্যাগের পর বাংলার মানুষ স্বাধীনতা পেয়েছে। লাকসামে এখন চাঁদাবাজি টেন্ডারবাজি নেই। আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রাম করছি। আমাদের নেতা সাবেক সংসদ সদস্য কর্নেল অব আনোয়ারুল আজিম, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় ধানের শীষে ভোট দিবেন। বিএনপির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আওয়ামী সরকারের নির্যাতনের বিভিন্ন ঘটনার বর্ণনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD