1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
গোমতী নদীর অবৈধভাবে মাটি কাটা অভিযান জরিমানা ও ৫ জনের সাজা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

গোমতী নদীর অবৈধভাবে মাটি কাটা অভিযান জরিমানা ও ৫ জনের সাজা

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৩০ বার পঠিত

গোমতী নদীর অবৈধভাবে মাটি কাটা অভিযান জরিমানা ও ৫ জনের সাজা

 

নেকবর হোসেন ।।
কুমিল্লায় গোমতী নদীর বিভিন্ন প্রান্তে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮ লাখ টাকা জরিমানা এবং ৫ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার বিষয়টি নিশ্চিত করেশেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ূয়া।

শনিবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা জেলা প্রশাসনের ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
এসময় ১৩টি মামলায় ৮ লাখ টাকা জরিমানার পাশাপাশি তিনজনকে ৫ দিনের ও ২ জনকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত শ্রমিকরা হচ্ছে-জাকারিয়া , রাসেল, আমান, বারেক ও ইউসুফ। এর মধ্যে ৫দিন সাজাপ্রাপ্ত তিনজনকে পঞ্চাশ হাজার টাকা করে অর্থদণ্ডসহ বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।গোমতীর মাটি কাটা বন্ধে অভিযান, ৮ লাখ টাকা জরিমানা, ৫ জনের সাজা
এছাড়া অভযানে আলী হোসেন, মো: কুতুবউদ্দিন , মো: শফিক, মো: জনিকে ১ লাখ টাকা করে এবং শাহ আলম, শরীফ আহম্মেদ, মঞ্জুরুল ইসলাম, আব্দুর রহিম, ইসলাম উদ্দিন নামে প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে অর্থদণ্ড আরোপ করে তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ূয়া জানান, শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমাদের ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলার বিভিন্ন জায়গা ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা মাধ্যমে ৮ লাখ টাকা জরিমানাসহ বিভিন্ন মেয়াদে ৫ জনকে বিনাশ্রম কারাদণ্ড দেন। গোমতী নদীর মাটি কাটা বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD