1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সংরাইশের আল আমিনের নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

সংরাইশের আল আমিনের নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

  • প্রকাশিতঃ সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২৭২ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লা থেকে প্রকাশিত গত ৪ অক্টোবর দৈনিক রূপসী বাংলা ও দৈনিক পূর্বাশা পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রকাশ্যে ঘুরছে কুমিল্লার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কিলার আল আমিন। ব্যংকলুট ছাত্রদের ওপর গুলিবর্ষনকারী ছিনতাই ও চাঁদাবাজ আল আমিন বাহিনী শীর্ষক সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন কুমিল্লার সংরাইশের ইদু মিয়ার পুত্র আল আমিন ও তার স্ত্রী এবং তার মা । আল আমিনের পক্ষে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আল আমিনের স্ত্রী নুসরাত জাহান সীমা। তারা আজ ৭ অক্টোবর কুমিল্লার একটি হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তারা সাংবাদিকদের বলেন, প্রকাশিত সংবাদগুলো উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। আমাদের এলাকার আমাদের প্রতিপক্ষরা আমাদের বিরুদ্ধে শত্রুতা বশতঃ এই ধরণের মিথ্যা তথ্য সমৃদ্ধ সংবাদ সাংবাদিক ও আইনশৃংখলা বাহিনীর কাছে সরবরাহ করছে। পত্রিকার সংবাদে তারা বলছে একটা মেয়েকে চারদিন আটকে রাইখা ধর্ষন করছি পরে আবার মেয়েকে বাড়িতে দিয়ে আসছি। আমি তো এটা করি নাই এধরণের ঘটনা ঘটে নাই ওই মেয়ের নাম পত্রিকায় বলেন নাই। এটো মিথ্যা খবর। তারা আরো বলেছেন ছাতিপট্টি এলাকার কোন দোকানদার নাকি আমাকে নিয়মিত চাঁদা দেয় এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ দোকানদারের নাম নাই । আমি তো পাঁচ বছর জেলখানায় ছিলাম আর যেই ছবিটা দিয়েছে এই ছবিটা কুমিল্লা জেলার এর কারো ছবি না এইটা অন্য একটা জেলার কোন এক সন্ত্রাসীর ছবি। এই ছবির সাথে আমার কোন মিল নেই , ছবির ব্যক্তির ঘাড় অনেক লম্বা তার গায়ের রংর শ্যামলা আর আমি কালো আর আমি কখনো রাজনীতিতে কোন পদে ছিলামনা এবং বর্তমানেও নেই। কখনো কোন মিটিং মিছিল যাই নাই । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে আল আমিন ছাত্রদেকে সহযোগিতা করেছে বলে দাবী করেন তরা। সাংবাদিক সম্মেলনে আরো বক্তব্য রাখেন আল আমিনের মা রুবি বেগম। আরো বক্তব্য রাখেন মারিয়া ইসলাম বিথি,নাজমা বেগম,আয়েশা বেগম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD