1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জুলুম অত্যাচারের সাড়ে ১৫ বছর আমরা রাজপথ ছাড়িনি : রিজভী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

জুলুম অত্যাচারের সাড়ে ১৫ বছর আমরা রাজপথ ছাড়িনি : রিজভী

  • প্রকাশিতঃ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৩২৭ বার পঠিত

 

খলিলুর রহমান।

কুমিল্লার দেবিদ্বারে বিএনপির অফিস উদ্বোধনের আলোচনা সভায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সি বলেছেন, বিগত ১৫ বছর আমরা আন্দোলন সংগ্রামে কাটিয়েছি। আমরা যতদিন আমাদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করতে না পারব! ততদিন আমাদের আন্দোলন চলমান থাকবে।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা ৬নং ফতেহাবাদ ইউনিয়নের বিএনপির একটি অফিস উদ্বোধন হয়। এই অফিস উ‌দ্বোধন উপল‌ক্ষে ওই ইউনিয়নের সাইচাপাড়া মস‌জিদ মা‌ঠে আ‌লোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সি।

তিনি আরো বলেন, আমরা নেতাকর্মীরা শুধু নির্যাতিত না। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে নির্যাতন করা হয়েছে আপনারা জানেন। স্বৈরাচাররা আমাদের নেত্রীকে ঘরছাড়া করেছে। ঘরছাড়া করার বিচার হয়েছে। আগস্টের ৫ তারিখ সাধারণ ছাত্র-জনতা স্বৈরাচার শেখ হাসিনা ওই ভবনকে কবর ভবন বানিয়ে দিয়েছে। আমাদের দেশ নায়ক তারেক রহমানকেও স্বৈরাচাররা কোমর ভেঙে দিতে চেয়েছে। এত জুলুম অত্যাচারের পরেও তিনি কিন্তু ভেঙে পড়েননি। ১৫টা বছর লন্ডনে থেকে আমাদের পরিচালনা করে দলকে সু-সংঘটিত রাখায় সক্ষম হয়েছেন। উনার নির্দেশেই আমরা এই দেবিদ্বারে ১৫ টা বছর কাজ করে গেছি। আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির নেতৃত্বে আমরা রাজপথে থেকেছি। এই দেবিদ্বারের তৃণমূল বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীরা এবং সাধারণ জনগণের সহায়তায় আমরা ছিলাম। এখনো আছি ইনশাল্লাহ।

৬ নং ফ‌তেহাবাদ ইউ‌নিয়‌নের ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান মোঃ সালাহ উ‌দ্দি‌নের সভাপ‌তি‌ত্বে এবং মোগবল হো‌সেন মাস্টা‌রের সঞ্চালনায় আরো বক্তব্য রা‌খেন পৌর যুবদ‌লের সা‌বেক যুগ্ম আহবায়ক র‌বিউল আওয়াল সাইফুল, বিএন‌পি নেতা মোঃ নজরুল ইসলাম, আব্দুর র‌হিম, প্রবাসী আল আ‌মিন, শ‌রিফুল ইসলাম, হো‌সেন মিয়া, আবু কালাম, চাঁন মিয়া ভুইয়া প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD