1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নগরী‌তে ভোক্তা অ‌ধিদপ্ত‌রের তদার‌কি অ‌ভিযা‌নে ৪ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

নগরী‌তে ভোক্তা অ‌ধিদপ্ত‌রের তদার‌কি অ‌ভিযা‌নে ৪ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

  • প্রকাশিতঃ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২৭৩ বার পঠিত

নেকবর হোসেন

আজ ৫ অ‌ক্টোবর শ‌নিবার, জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে বাজার তদারকি অ‌ভিযান প‌রিচা‌লনা ক‌রে চার প্রতিষ্ঠান‌কে ১৬ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। বেলা সা‌ড়ে ১০ টায় কুমিল্লা নগরীর নিউমা‌র্কেট এলাকা থে‌কে এ অ‌ভিযান শুরু হয়। প‌রে নগরীর বাদুরতলা, ঝাউতলা, পু‌লিশ লাইন্সসহ বি‌ভিন্ন এলাকার নিত‌্যপ‌ণ্যের বাজারে তদার‌কি করা হয়। অ‌ভিযা‌নে ডিম, ব্রয়লার মুরগী, আলু, ম‌রিচ, সব‌জিসহ নিত‌্যপ‌ণ্যের ক্রয় ভাউচার দেখা হয় এবং বি‌ক্রয়ের তথ‌্য যাচাই করা হয়। দৃশ‌্যমান স্থা‌নে প‌ণ্যের মূল‌্য তা‌লিকা প্রদ‌র্শিত আ‌ছে কিনা দেখা হয়। অ‌ভিযা‌নে ক্রয় ভাউচার দেখা‌তে না পারা এবং দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা না রাখ‌ায় নিউমা‌র্কেট এলাকার বাবুল স্টোর‌কে ৩ হাজার টাকা, রফিক স্টোর‌কে ৩ হাজার টাকা এবং শুভা স্টোর‌কে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। ফ্রিজে একই সা‌থে কাঁচা মাছ মাং‌সের সা‌থে রান্না করা বা‌সি খাবার সংরক্ষণ করায় ঝাউতলা এলাকার হাফসা রে‌স্তোরাঁ এন্ড সি ফুড‌কে ৮ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং বা‌সি খাবার জব্দ ক‌রে ধ্বংস করা হয়। আজ তদার‌কি অ‌ভিযা‌নে মোট চার প্রতিষ্ঠান‌কে ১৬ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং অন‌্যদের সতর্ক করা হয়। সহকারী পরিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD