1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহনতি মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহনতি মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৪৩১ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া ।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমজীবী মেহনতি মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা সদরের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মিলনায়তনে উপজেলার ১শত পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। এতে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়া এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর প্রধান উপদেষ্টা মাওলানা রেজাউল করিম, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সাংগঠনিক সম্পাদক আবু কাউছার আরমান। এসময় শশীদল ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুন্সী আব্দুল কুদ্দুছ, সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ হিরণ, সাহেবাবাদ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, দুলালপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শহীদ মৈশান, মোঃ কামরুল হাসান ভূইঁয়া মাষ্টার, দি ভিশন হসপিটালের চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন, খলিলুর রহমানসহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল ইউনিয়নের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উপহার সামগ্রীর মাঝে ছিল চাল, ডাল, তৈল, আলু, পেয়াঁজ ও লবন। এসব উপহার সামগ্রী পেয়ে খুশি পরিবারগুলো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD