1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুবির ১৮ তম ব্যাচের ক্লাস শুরু ২৭ অক্টোবর - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুবির ১৮ তম ব্যাচের ক্লাস শুরু ২৭ অক্টোবর

  • প্রকাশিতঃ বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৩৫৮ বার পঠিত

 

মানছুর আলম অন্তর, কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সমন্বিত গুচ্ছ পরীক্ষার ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১৮ তম ব্যাচ) ক্লাস শুরু হবে আগামী ২৭ অক্টোবর।

আজ ২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবুর রহমান মজুমদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস ২৭ অক্টোবর শুরু হবে এবং কোটার ফলাফল ৩ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে এবং শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সকল ইউনিটের কোটার সাক্ষাৎকার আগামী ৬ এবং ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের সময় মূল সনদ জমা দিতে হবে। এছাড়া ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান থাকবে।

কোটার ফলাফলের বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার মুজিবুর রহমান বলেন, সকল ধরনের কোটা বাতিল করা হয়েছে। তবে পোষ্য কোটা এখনো বহাল রয়েছে। সে কোটার সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৮ সেপ্টেম্বর গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ৫ থেকে ২৭ অক্টোবরের মধ্যে ভর্তি চূড়ান্ত করার এবং ২০ অক্টোবর থেকে স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের সুবিধা অনুযায়ী ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু করার নির্দেশনা দেয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD