1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আমরা কোন ব্যক্তি বিশেষের জন্য নয় বরং ধানের শীষের পক্ষে কাজ করে যাবো -সফিকুর রহমান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

আমরা কোন ব্যক্তি বিশেষের জন্য নয় বরং ধানের শীষের পক্ষে কাজ করে যাবো -সফিকুর রহমান

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫২৭ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৬নং মৈশাতুয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শমসেরপুরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের জীবন সম্পাদক সফিকুর রহমান সফিক।

প্রধান অতিথির বক্তব্যে সফিকুর রহমান বলেন, দল যাকে মনোনয়ন দিবে আমরা তার জন্যেই কাজ করবো। আমরা কোন ব্যক্তি বিশেষের জন্য নয়; বরং ধানের শীষের পক্ষে কাজ করে যাবো।

তিনি বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী। শহীদ জিয়ার মৃত্যুর পরও দেশিয় কিংবা আন্তর্জাতিকভাবে কেউই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতে পারেননি। আমরা একজন সৎ ও দেশপ্রেমিক নেতার কর্মী হতে পেরে গর্বিত। আমরা কোন দল থেকে আসিনি। আমরা বিএনপিতে ছিলাম, আছি এবং মৃত্যু পর্যন্ত থাকবো।

সফিকুর রহমান আরও বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী কায়দায় দীর্ঘ ১৫ বছর দেশ চালিয়েছে। তাদের নেতা-কর্মীরা ভিন্ন মতাদর্শের লোকদের উপর জুলুম-নির্যাতন চালিয়েছে। তাদের কৃতকর্মের জন্য আজ তারা এলাকা ছাড়া, দেশ ছাড়া। যারা অতীতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, বাড়িঘর ভাংচুর-লুটপাট করেছে তাদের একটাই পরিচয় তারা সন্ত্রাসী। তাদের শাস্তি পেতেই হবে। তাদের ক্ষমা নেই।

ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর আহমেদ সভাপতিত্বে ও যুবদল নেতা কামরুল শাহীন মজুমদারের পরিচালনা সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জহিরুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক নাজমুল হাসান, যুবদল নেতা আশিক জামাল হোসেন, মহিন উদ্দিন জুয়েল, ছাত্রদল নেতা মাসুদ আলম প্রমুখ। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD