1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩১ বার পঠিত

 

শামীম রায়হান॥ কুমিল্লার দাউদকান্দিতে ফারিয়া আক্তার (২৬) নামের এক গৃহবধূর লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে গেছে স্বজনরা। বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) দাউদকান্দি  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাকিব আবরার জানান, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টায় ফারিয়া আক্তার নামে এক গৃহবধুকে হাসপাতালে আনা হয়। সাথে থাকা মজিব খান নামের এক ব্যক্তি ওই গৃহবধূর স্বামী বলে পরিচয় দেন। আর হাসপাতালে নিয়ে আসার আগেই গৃহবধূ মারা যায়। একথা বলার পর মজিদ খান গাড়ি নিয়ে আসার কথা বলে পালিয়ে যান। হাসপাতালের রেজিস্ট্রারে উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঠিকানা উল্লেখ করা হয়। পরে আমরা পুলিশকে খবর দেই।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানোর প্রস্তুতি চলছে। আর হাসপাতালের রেজিস্ট্রারে স্বামীর নামে লেখা ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যাচ্ছে। হাসপাতালের সিসি ক্যামেরর ফুটেজ থেকে স্বজনদের শনাক্তকরণে কাজ চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD