1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
গণঅভ্যুত্থানের পর মুরাদনগরে প্রথম আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

গণঅভ্যুত্থানের পর মুরাদনগরে প্রথম আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২২ বার পঠিত

 

মো: মোশাররফ হোসেন মনির,, মুরাদনগর।।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামীলীগ সরকারের পতনের পর কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদে প্রথমবারের মতো আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় কবি নজরুল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। পদ টিকিয়ে রাখতে আতংকে আত্মগোপনে থাকা উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সভায় উপস্থিত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান, কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মামুন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, ওসিএলএসডি
সৈকত সেন গুপ্ত সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার, শিমুল বিল্লাল, জাকির হোসেন, শুকলাল দেবনাথ, আবদুর রহিম, জাকির হোসেন, বাহার খান, আবু মুছা আল কবির, আবুল বাশার খান, আবুল কালাম আজাদ, গোলাম কিবরিয়া, ইকবাল সরকার, কাজী তুফরীজ এটন, কাজী আবুল খায়ের, জাকির হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলি উল্লাহ, সৈয়দ সওকত আহাম্মেদ, আবু মুছা সরকার, কামাল উদ্দিন খন্দকার, আবদুস সামাদ মাঝি, আরমান মিয়া,
তৈয়বুর রহমান তুহিন। এসময় পরিবর্তিত পরিস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে সভায় অংশ নিতে পেরে সকল চেয়ারম্যানরা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD