1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মুরাদনগরে শিক্ষকদের জাতীয়করণ ও শিক্ষা কমিশন গঠনের দাবিতে মানববন্ধন - Dainik Cumilla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে অর্ধশতাধিক খালের মধ‍্যে বরাদ্ধকৃত ২টির ১টি খাল পুন:খনন উদ্বোধন জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি নবম শ্রেণীর শিক্ষার্থী সাইফের লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা

মুরাদনগরে শিক্ষকদের জাতীয়করণ ও শিক্ষা কমিশন গঠনের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৪ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর
বৈষম্য দূরীকরণে মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে কুমিল্লার মুরাদনগর উপজেলায় মানববন্ধন ও স্মারক লিপি পেশ করেছে উপজেলার বেসরকারি মাধ্যমিক ও মাদরাসা শিক্ষকরা।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কে উপজেলা বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদরাসা শিক্ষা পরিবারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষকরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা গিয়স উদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, যাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, কাজিয়াতল মাদ্রাসার সুপার মোস্তাফিজুর রহমান, মোচাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, বাবুটিপাড়া গার্লস স্কুলের প্রধান শিক্ষক জালাল উদ্দিন সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠান প্রধান, মাদ্রাসার সুপার ও শিক্ষক-শিক্ষিকা।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD