1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার মনোহরগঞ্জে বন্যার্তদের পুনর্বাসনে সেনাবাহিনীর ঢেউটিন বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার মনোহরগঞ্জে বন্যার্তদের পুনর্বাসনে সেনাবাহিনীর ঢেউটিন বিতরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭০ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার মনোহরগঞ্জে বন্যার্তদের পূনর্বাসনের লক্ষ্যে ৭টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেছে সেনা সদস্যরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার মৈশাতুয়া, খিলা, বাইশগাঁও লক্ষণপুর ইউনিয়নে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
মনোহরগঞ্জ উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আবু সাদমান সৈকত জানান, বন্যায় যাদের ঘর ভেঙ্গে গেছে উপজেলার এমন ৭টি পরিবারের প্রত্যেককে ৪ বান ঢেউটিন ও নগদ ৪ হাজার টাকা করে দেয়া হয়েছে। প্রত্যেকের বাড়িতে গিয়ে এ উপহার সহায়তা পৌঁছে দেয়া হয়।
ঢেউটিন ও নগদ টাকা বিতরণকালে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা, ক্যাপ্টেন আবু সাদমান সৈকতসহ অন্যান্য সেনা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।মনোহরগঞ্জে বন্যার্তদের পুনর্বাসনে সেনাবাহিনীর ঢেউটিন বিতরণ
উল্লেখ্য, বন্যার শুরু থেকেই বন্যাদুর্গতদের উদ্ধার, আশ্রয়কেন্দ্রে প্রেরণ, নিত্য ব্যবহার্য জিনিসপত্র, শুকনো ও রান্না করা খাবার সরবরাহসহ নানা কার্যক্রম চালিয়ে আসছে সেনাবাহিনীর সদস্যরা। উপজেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সদস্যদের সহায়তায় এ কার্যক্রম পরিচালনা করছেন সেনাবাহিনী। পানি কমার সাথে সাথে বাড়ি ফেরা বন্যার্ত লোকজনকে পূনর্বাসনের জন্যও কাজ করছেন সেনাসদস্যরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD