1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে কুমিল্লায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা কুমিল্লায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ বর্ণিল আয়োজনে কুবিতে পহেলা বৈশাখ উদযাপন কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে ৭ জন নিহত, আহত ৬ জন

ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে কুমিল্লায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৩৬ বার পঠিত

নেকবর হোসেন:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে জশনে জুলুস ও মাহফিলের আয়োজন করেছে কুমিল্লা কেন্দ্রীয় ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীতে জশনে জুলুস ও টাউন হলে মাহফিলের আয়োজন করা হয়। জশনে জুলুস নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়। পরে সেখানে মাহফিল অনুষ্ঠিত হয়।
জশনে জুলুসে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সহ-সভাপতি মোহাম্মদ মাইনুল হাসান লিহিন, সাধারণ সম্পাদক মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন, অর্থ সম্পাদক শাহ মোহাম্মদ আলমগীর খান, জুলুস সম্পাদক খাদেম মোহাম্মদ ফিরোজ মাইজভাণ্ডারী, প্রচার সম্পাদক মোহাম্মদ মানিক মিয়া খন্দকার ও দপ্তর সম্পাদক শাহ মোহাম্মদ ইউনুছ গাফফারি বখশী প্রমুখ।
জুলুস শুরুর পূর্বে আয়োজক কমিটির নেতৃবৃন্দপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বলেন, আল্লাহর রহমত হিসেবে ১২ রবিউল আউয়াল পৃথিবীতে আবির্ভূত হন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য সর্বোত্তম আদর্শ। নবী মুহাম্মদ (সা.) এর আদর্শেই পৃথিবীতে শান্তি-সৌহার্দ্য সাম্য মানবতা প্রতিষ্ঠিত হয়েছে।
বক্তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সকল স্তরের পাঠ্যবইয়ে অন্তর্ভূক্তিকরণের আহবান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD