1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় কাজ করবে জামায়াত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় কাজ করবে জামায়াত

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯৬ বার পঠিত

মো: ওমর ফারুক মুন্সী :

গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামী। শনিবার দেবিদ্বার উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ শহিদুল ইসলাম, নায়েব আমির গোলাম মুস্তফা সরকার, সেক্রেটারি রুহুল আমিন খান, দেবিদ্বার পৌর জামায়াতে ইসলামীর আমীর ফেরদৌস আহামেদ, সেক্রেটারি ক্বারি ওয়ালী উল্লাহ সরকার ও কুমিল্লা উত্তর জেলা ইসলামি ছাত্রশিবিরের সেক্রেটারি সানাউল্লাহ রাসেল প্রমুখ।

সাইফুল ইসলাম শহীদ বলেন, দীর্ঘ ১৫ বছর আমরা নির্যাতিত। গণমাধ্যম ও সাধারণ জনের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে ফ্যাসিস্ট সরকার। এ ফ্যাসিবাদীদের হাত থেকে আমাদের মুক্ত করেছে ছাত্র-জনতা৷ বহু তাজা রক্তে বিনিময় আমার এখন মুক্ত। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যমে এ বিজয় বিফল হতে দেওয়া যাবে না। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের সাধারণ মানুষ বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। জামায়াতে ইসলামী এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য কাজ করে যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD