1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে বৈষম্যবিরোধী আন্দোলনে ও বন্যায় নিহতদের জন্য দোয়া - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে বৈষম্যবিরোধী আন্দোলনে ও বন্যায় নিহতদের জন্য দোয়া

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৭ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরসহ সারাদেশে বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা, সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে শহিদ নেতাকর্মীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা, বিএনপির চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা করে বিএনপি।

শুক্রবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোদাল কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ৫নং ওর্য়াড বিএনপি।

বিএনপির নেতা হাজী রোকন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ তৌফিক আহম্মেদ, স্বাগত বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফারুক আহম্মেদ বাদসার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন, মুরাদনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য গোলাম মহিউদ্দিন মোল্লা, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকার, কামাল উদ্দিন ভূইয়া, নজরুল ইসলাম, ফারুক সরকার মজিব, সৈয়দ আমজাদ আলী তছু, জহির সিদ্দিকী, নাছির উদ্দিন সরকার, উপজেলা বিএনবির সদস্য সোহেল আহম্মেদ বাবু, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন মাহমুদ, যুগ্ম সাধারন সম্পাদক এডভোকের আ: রাজ্জাক প্রমূখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, সদস্য সচিব সৈয়দ হাছান আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট নাছির উদ্দিন, সদস্য সচিব জয়নাল আবেদিন মোল্লা, উপজেলা উলামা দলের আহ্বায়ক মাও: মহিবুল্লাহ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক খাইরুল হাছান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, সদস্য সচিব সুমন মিয়া প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD