1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বিএনপির ত্রান তহবিলে মুরাদনগর উপজেলা বিএনপির ১৭ লক্ষাধিক টাকা অনুদান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বিএনপির ত্রান তহবিলে মুরাদনগর উপজেলা বিএনপির ১৭ লক্ষাধিক টাকা অনুদান

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪৭ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর:

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খোলা ত্রান তহবিলে ১৭ লক্ষ ৭১ হাজার টাকা প্রদান করে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক সাবেক এমপি ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সার্বিক সহযোগিতায় নয়াপল্টনের বিএনপির কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ ও বিএনপির চেয়ারর্পাসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালামের হাতে অনুদানের চেক তুলে দেন মুরাদনগর উপজেলা বিএনপি।
এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য গোলাম মহিউদ্দিন মোল্লা, সফিকুল ইসলাম চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক ফারুক সরকার মজিব, রকিবুল হক রতন, জহির সিদ্দিকী, সুমন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, বাবুটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হান্নান, বাঙ্গরা পূর্ব ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বাছির সরকার প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD