1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে মাদক, চাঁদাবাজ ও ভূমি দখলদারদের বিরুদ্ধে বিএনপির মাইকিং - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে মাদক, চাঁদাবাজ ও ভূমি দখলদারদের বিরুদ্ধে বিএনপির মাইকিং

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৩ বার পঠিত

মোঃ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু ও দখলবাজদের বিরুদ্ধে ও জনসাধারণদের সচেতনা করতে মাইকিং করছে মুরাদনগর উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা-৩ আসনের সাবেক সাবেক এমপি ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশে উপজেলার ২২টি ইউনিয়নে উপজেলা বিএনপির বিশেষ উদ্যোগের অংশ হিসেবে মাইকিং করছেন বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

জানা যায়, সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পলায়নের পর থেকে সারাদেশে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমি দখল ও অবৈধ্য ড্রেজার ব্যাবসায়ীদের দৌড়ত্ব বেড়ে যায়। এরই পরিপেক্ষিতে কুমিল্লার মুরাদনগর উপজেলায় যেন কেহই এসব কজে লিপ্ত হতে না পরে এবং ওই চক্রগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে উপজেলা বিএনপি। পাশাপাশি আইন কায়েমের জন্য নিজের হাতে আইন না তুলে পুলিশের সহযোগিতা নেওয়ারও ঘোষনা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগ সরকারের আমলে মুরাদনগর উপজেলায় যত অপর্কম হয়েছে সেগুলো শুধরে নিয়ে নতুন বাংলাদেশে মুরাদনগরকে নতুনভাবে গড়ে তোলতে গন-মানুষের নেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ উপজেলা বিএনপিকে নির্দেশে দিয়েছেন। তাঁর নির্দেশে উপজেলা বিএনপি বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। তারই অংশ হিসেবে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু ও দখলবাজদের অপকর্ম বন্ধ ও পুলিশকে সহযোগিতা করার জন্য জনসাধারণদের সচেতনা করতে উপজেলা প্রতিটি গ্রামে গ্রামে মাইকিং ও সভা করছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD