1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে নৌকাডুবিতে দুই শিশুর মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে নৌকাডুবিতে দুই শিশুর মৃত্যু

  • প্রকাশিতঃ বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯৪ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার লাকসামে বেড়াতে এসে নৌকাভ্রমণের সময় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আউশপাড়া ভূইয়া বাড়ির বেড়িবাঁধ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো শাহানা আক্তার (১২) এবং আরিছ হোসেন (৫)। শাহানা শাহরাস্তি উপজেলার রঘুরামপুর মুন্সী বাড়ীর হান্নান মুন্সির মেয়ে এবং আরিছ বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের এমরান হোসেনের ছেলে।

শাহানার নানা রাশেদ ভূইয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, তিন দিন আগে শাহানা ও আরিছ তাদের মায়ের সঙ্গে আউশপাড়া গ্রামে বেড়াতে এসেছিল। তাদের নানা ও খালুর বাড়িতে থাকার সময় মঙ্গলবার বিকেলে আরও কয়েকটি শিশুর সঙ্গে নৌকায় শাপলা তুলতে বের হয় তারা। বেড়িবাঁধ এলাকায় নৌকাটি হঠাৎ ডুবে গেলে চারজন শিশু তীরে উঠতে পারলেও শাহানা ও আরিছ পানিতে ডুবে যায়।

পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হাই সিদ্দিকী জানিয়েছেন, তিনি বিষয়টি অবগত হয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD