1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে বেগম জিলহজ্জ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশন'এর উদ্যোগে ড. জহির খান বৃত্তি প্রদান অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে বেগম জিলহজ্জ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশন’এর উদ্যোগে ড. জহির খান বৃত্তি প্রদান অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৯৩ বার পঠিত

শামীম রায়হান, স্টাফ রিপোর্টার॥

দাউদকান্দিতে বেগম জিলহজ্জ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশন’এর উদ্যোগে ড. জহির খান বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে দাউদকান্দি উপজেলা মিলনায়তনের হল রুমে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসান।

বরকোটা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও ড. জহির খান বৃত্তির সদস্য সচিব এসএম জাকির হোসেন ভূঁঞার সভাপতিত্বে ও বরকোটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ড.জহির খান বৃত্তির সদস্য মো. আজিজুর রহমান খন্দকারের সঞ্চালণায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম ফজলুল হক,উপজেলা শিক্ষা অফিসার মো.নূরুল ইসলাম ও বরকোটা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও ড. জহির খান বৃত্তির সদস্য মো. ছুফিউল্লাহ ভূঁঞা প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলম, সুন্দলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ ও দক্ষিন নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন।

আলোচনা শেষে বৃত্তি প্রাপ্ত ২১জন শিক্ষার্ক্ষীদের হাতে বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD